নির্বাচনে প্রধান বাধা অপপ্রচার ও গুজব: সেনাবাহিনী

 



জাতীয় নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য বা গুজবকে প্রধান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে জনমনে বিভ্রান্তি ছড়ানো বা প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার বিষয়েও সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।


তিনি বলেন, নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। উদ্দেশ্যমূলকভাবে প্রার্থীদের নেতিবাচকভাবে উপস্থাপন করা, ভোটারদের কেন্দ্রে যেতে নিরুৎসাহিত করা কিংবা নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলার চেষ্টা করা হচ্ছে। এমনকি ছোট কোনো ঘটনাকে বড় করে প্রচার করে সাধারণ মানুষের মধ্যে ভীতি সঞ্চারের অপচেষ্টাও চলছে। এসব গুজব প্রতিরোধে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তিনি।

 ব্রিগেডিয়ার জেনারেল মনজুর হোসেন জানান, অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে সেনাবাহিনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এবারই প্রথমবারের মতো সেনাবাহিনী সরাসরি ভোটকেন্দ্রের সীমানা পর্যন্ত দায়িত্ব পালন করবে, যাতে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারেন। এবারের নির্বাচনে ১ লাখ সেনাসদস্য মোতায়েন করা হয়েছে, যা অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় দ্বিগুণেরও বেশি। তিনি উল্লেখ করেন, আগে সেনাবাহিনী ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে দূরে অবস্থান করলেও এবার ভোটারদের নিরাপত্তা ও আস্থার কথা বিবেচনা করে তাদের উপস্থিতি বাড়ানো হয়েছে।

Post a Comment

Previous Post Next Post